আমেরিকাকে ফের হুঁশিয়ারি চীনের

তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে ফের হুঁশিয়ারি দিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ এক সংবাদ দম্মেলনে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা এখানে কোনভাবেই নাক গলাতে পারে না।
 
তিনি আরও বলেন, আমেরিকাকে তাইওয়ানের কাছে সকল ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এমন দেশেও আমেরিকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। 
 
এছাড়াও চীনের মুখপাত্র অভিযোগ করে বলেন, আমেরিকা চীনের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে।
 
এ ব্যাপারে লু বলেন, আমেরিকা অপপ্রচার চালাচ্ছে যে চীন তাদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
 
উল্লেখ্য, চীন বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়ে জবাব দেওয়া হবে।
 
ইত্তেফাক/এসআর