তিন দিনের নবজাতক সন্তানকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে আত্মহত্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমা আক্তার (২৫) নামে এক মা। শুক্রবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকার লাইফ কেয়ার নামক বেসরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর পরিবারের লোকজন বাচ্চা প্রসব করার জন্য সীমাকে লাইফ কেয়ার নামে একটি বেসরকারি ভর্তি করান। তারপর তার ছেলে বাচ্চা প্রসব হলে ৩দিন ধরে চিকিৎসা চলছিল। শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের বিল পরিশোধ করে হাসপাতাল ত্যাগ করার কথা। বিল নিয়ে তার মা রেহেনা বেগমের সাথে তর্কবিতর্ক হয়। পরে তার মা নাস্তা আনার জন্য হাসপাতালের নিচে বের হয়। নাস্তা আনার পর সে রুমে এসে দেখে তার মেয়ে নেই। পরে অন্য রোগীর স্বজনদের কাছ থেকে জানতে পারে তার মেয়ে হাসপাতালের ছাদে উঠে পাশে একটি হাসপাতালের ছাদের ৬ তলা থেকে লাফ দেয়। প্রথমে তার নবজজাতক ছেলেকে ছুঁড়ে ফেলে দেয় পরে সে নিজে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ