গফরগাঁওয়ে ধান ক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (২৮) পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। সকাল ১১টার দিকে ছয়ানী রসুলপুর গ্রামে কাওয়ামারা বন্দের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। দুপুর দুইটার দিকে গফরগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সালোয়ার–কামিজ পরা লাশটির প্রায় পুরো অংশ ধানক্ষেতের গর্তে মাটি চাপা ছিল। শুধু একটি হাত ও একটি পা মাটির ওপরে ছিল।
 
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মেয়েটিকে অন্যত্র হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু