মহানগর জামাতের আমিরসহ ৯জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদের হাজিগঞ্জ এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল, সাতটি আতশবাজি, ১২টি লোহার রড ও ছয়টি জিহাদি বই উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, মহানগর জামাতের আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বন্দর থানা জামাতের সেক্রেটারী জাকির হোসেন, জামাত নেতা আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর হোসেন, আল আমিন, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, ও জয়নাল। 
 
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াত নেতারা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
 
ইত্তেফাক/নূহু