দশমীতে ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০

ভারতে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। গুরুতর আহত অনেকে।  আজ শুক্তবার সন্ধ্যায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। 
 
দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়, আজ শুক্রবার দশমী উপলক্ষে অমৃতসরে হাজারো মানুষ ট্রাকে করে রাবণের মূর্তি পোড়ানো দেখতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানে ছিল প্রচণ্ড আওয়াজ। পাশেই ছিল রেল লাইন। ওই মুহূর্তে এসে যায় ট্রেন। শব্দের কারণে ট্রেন আসার আওয়াজ কেউ শুনতে পারেনি। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।  
 
দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইতিমধ্যে ১৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলা হয়েছে। সূত্র: এনডিটিভি, নিউস-১৮, জি নিউজ।  
 
ইত্তেফাক/এসআর