সীতাকুণ্ডে ৪ বার নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া এলাকার প্রত্যকটি গ্রামে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়া শুরু করেছেন।
জানা যায়, গণসংযোগে উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধারাবাহিক ভাবে জনগণের জীবন মান উন্নয়ন উন্নত শিখরে পৌঁছে দিয়েছেন। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত্সহ পাড়া গায়ে অসংখ্য পরিবারের জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থ্ করে এবং অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে আইপিএস প্রদান করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সস্পাদক ও চট্টগ্রাম আদালতের পিপি এড. ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ মিয়া, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাদ উল্লাহ মিয়াজী, উপজেলা বন বিষয়ক সম্পাদক মেজবাহ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, আওয়ামী লীগ নেতা রতন মিত্রসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এএম