৪ দিন বন্ধ থাকার পর বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

চারদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল  বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য  শুরু হয়েছে।
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  গত বুধবার থেকে দু-দেশের বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকে আমদানি-রফতানি চালু হওয়ায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কর্ম  চাঞ্চল্য ফিরে এসেছে।
 
বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মহব্বত আলী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৬৫টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি