ফুলবাড়ীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার টনকার মোড় সংলগ্ন নাগদাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- সিরাজগঞ্জ জেলার সলঙ্গাঁ থানার আঙ্গারু গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪৫), একই গ্রামের মৃত জাবেদ আলীর মেয়ে জোবেদা রেওয়া (৪৩), মৃত আলী আশরাফের স্ত্রী শেফালী বেওয়া (৪৮) এবং তাড়াশ থানার কমালু গ্রামের আবু বক্করের স্ত্রী নুরজাহান (৫০)।
 
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার এসআই মহুবার রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার টনকার মোড় সংলগ্ন নাগদাহ এলাকায় একটি অটোবাইকের গতিরোধ করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।
 
এ বিষয়ে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই শাহিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ