দাউদকান্দিতে গৌরীপুর-কুশিয়ারা সড়ক নদীগর্ভে বিলীন

দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিকট গোমতী নদী ভাঙ্গনে গৌরীপুর-কুশিয়ারা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ৪টি বাজার এবং ২৫/২৬টি গ্রামের হাজার হাজার মানুষের চলাফেরায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার রাস্তার দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
 
শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং এলজিইডি কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের নির্দেশ দেন।
 
পানি উন্নয়ন বোর্ডে পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা না হলে কোনো অবস্থাতেই রাস্তাটি রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছে এলাকাবাসী।
 
ইত্তেফাক/বিএএফ