বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা পরিচালিত আলোঘর কার্যক্রম। এই কার্যক্রমের অংশ আলোঘর প্রকাশনা। আলোঘর হতে প্রকাশিত ড. আতিউর রহমানের ৪টি গ্রন্থের পাঠ-উন্মোচন আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
‘শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম’, ‘From Ashes to Prosperity’, ‘নিশিদিন ভরসা রাখিস’, ‘প্রান্তজনের স্বপক্ষে’ গ্রন্থ চারটির আলোচনায় ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, খোন্দকার ইব্রাহিম খালেদ, মাহফুজুর রহমান, তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।
IMG0
লেখক ড. আতিউর রহমান বলেন , ‘১৯৭১ সাল। সে ছিল এক হিরন্ময় সময়। একই সঙ্গে আনন্দ ও বেদনার। মূলতঃ কৃষক সন্তানদের অংশগ্রহণে বাঙালির গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধে ঘটেছিল স্বপ্নের এক অসামান্য বিস্ফোরণ। কৃষকের, মজুরের তথা গণমানুষের ঐ মুক্তিসংগ্রামের প্রেরণার উৎস ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর আদর্শ।’
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আতিউর রহমানকে পলিম্যাথ হিসেবে আখ্যায়িতক করেন। তিনি বলেন, আতিউর রমহানের এই বহুমূখী প্রতিভায় আমাদের সমাজ সংস্কৃতির উন্নয়ন হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘যে চারটি গ্রন্থের পাঠ- উন্মোচন হচ্ছে সবগুলোই গ্রন্থই আমাদের সমাজ সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের সহায়ক।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেন ‘শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম’ গ্রন্থের পাঠ আলোচনায় বলেন, ‘আতিউর রহমান তার বহুমাত্রিক চেতনায় তিনি এই বইটি রচনা করেছেন। তার ঋদ্ধ গবেষণায় বইটি সমৃদ্ধ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে তুলে ধরেছেন বইটিতে। সবার কাছে যা গ্রহণযোগ্যতা পাবে।’
অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকাশনার প্রকাশক মো. সহিদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি মাকিদ হায়দার, অতিরিক্ত সচিব ফজলুল হক অর্থমন্ত্রণালয় ব্যাংকিং ডিভিশন, খন্দকার আতাউর রহমান, অতিরিক্ত সচিব সমাজসেবা অধিদপ্তর, কবি ইসমত শিল্পী, শিশু সাহিত্যিক দীপু মাহমুদসহ প্রমুখ।
ইত্তেফাক/কেকে