নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, ‘যারা বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদে আযান শোনা যাবে না তাদের কথা আজ ভুল প্রমাণিত হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা সরকারই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করেছে। এখনও ক্ষমতায় থেকে অধিক-গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
শনিবার বিকালে নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফান্দাউক দরবার শরীফের পীরজাদা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ আল হোসাইনীর সভাপতিত্বে মাওলানা সৈয়দ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা লতিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ