আগামী মাসে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার ষড়যন্ত্রের অভিযোগে এক রুশ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার অ্যালেনা আলেক্সিভনা খুশিওভার (৪৪) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তিনি প্রজেক্ট লখতার প্রধান।
২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। এতে অর্থায়ন করছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এক ধনকুবের। অ্যালেনা আলেক্সিভনা নির্বাচনে হস্তক্ষেপ করার ষড়যন্ত্র করছিলেন। এদিকে মার্কিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সতর্কবার্তা জারি করে বলেছে, রাশিয়া, চীন এবং ইরান মধ্যবর্তী নির্বাচন বানচালের চেষ্টা করছে। আগামী ৬ নভেম্বর কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। -রয়টার্স
ইত্তেফাক/আরকেজি