শীতে খাব গরম গরম পিঠা .................

নারায়ণগঞ্জ:শীত এসে গেল প্রায়। দুপুরে খররোদের মাঝে তেমন টের পাওয়া যায় না, কিন্তু সন্ধ্যার পর, রাতে এবং ভোরে শীতের হিমেল হাওয়ার পরশ ঠিকই লাগছে গায়ে। শীতের আগমনীর সঙ্গে সঙ্গে পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন রাস্তার ধারের দোকানদারেরা। আর শীতের মাঝে গরম গরম পিঠা খেতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি শনিবার শহরের দেওভোগ শেখ রাসেল পার্কের সামনে থেকে তোলা —তাপস সাহা