বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো প্যারিসে দুর্গোৎসব

দেবী বিসর্জনের মধ্য দিয়ে ফ্রান্সে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। এবার রাজধানী শহর প্যারিসে ১০টি অস্থায়ী পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় এই উৎসব।
 
এসব পূজার আয়োজক বাংলাদেশি হিন্দু সম্প্রদায়।প্রতিদিনই ঢাক-ঢোল, শঙ্খ আর কাঁসার ধ্বনিতে মুখরিত ছিল পূজা মণ্ডপগুলো। সন্ধ্যার পর মণ্ডপ গুলিতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন দেখা গেছে পূজা মণ্ডপগুলোতে। হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও পূজায়  অংশ গ্রহণ করেন। প্রতিদিন সন্ধ্যার পর মণ্ডপে  ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 
 
১৫ অক্টোবর সোমবার ষষ্টি পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালার। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, লন্ডন, ভারতীয় শিল্পী ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা অংশ নেন।  
 
বৃহস্পতিবার পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। 
 
শারদীয় এ উৎসব সুষ্ঠুভাবে শেষ হওয়ায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের সমন্বয়কারী রজত রায়, সুব্রত ভট্টাচার্য শুভ, সভাপতি সুশীল বণিক, রিপন দেবনাথ, বিজয় সাহাসহ ফ্রান্সের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
IMG0
 
ইত্তেফাক/জেডএইচ