বেনাপোলে ভারতীয় মোবাইল সেট জব্দ

বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে শনিবার দুপুরে ৩৬টি ভারতীয় মোবাইল সেট জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে মোক্তার হোসেন নামে একজন ভারত ফেরত পাসপোর্ট  যাত্রীকে। 
 
জব্দকৃত মোবাইল সেটগুলির দাম ৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। মোক্তার হোসেন ঢাকার কেরানীগঞ্জ কুন্ডা জাজিরা গ্রামের আবুল হোসেনের ছেলে।   
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, শনিবার দুপুরে দিকে ভারত থেকে এনড্র্রয়েট মোবাইল সেটের চালান নিয়ে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সন্দেহভাজন মোক্তারকে  আটক করা হয়। পরে তার কাছ থেকে জব্দ করা হয় ৩৬টি মোবাইল সেট। জব্দকৃত  মালামালসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  
 
ইত্তেফাক/জেডএইচ