ফুলবাড়ীয়ায় জুয়ার আসর থেকে মাদ্রাসা সুপারসহ আটক ৪

ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গুজাকুরি খালপাড় জুয়ার আসর থেকে মাদ্রাসা সুপার হাসমত উল্লাহসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এসআই ফেরদৌস এ অভিযান পরিচলনা করেন।
 
আটককৃতরা হলো- আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা সুপার হাসমত উল্লাহ (৫০), মৃত সিরাজুল ইসলামের ছেলে আ. আজিজ (৫৫), ওয়াহেদের ছেলে সোলায়মান (৪৮), আহম্মদ আলীর ছেলে মুসাসহ (৩৮) আটজন। তাদের বাড়ি চৌদার পূর্বপাড়া।
 
ওসি শেখ কবিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা হবে।
 
ইত্তেফাক/আরকেজি