ইন্দুরকানী‌তে জে‌পির নির্বাচনী অ‌ফিস উদ্বোধন

পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে জাতীয় ম‌হিলা পা‌র্টি জে‌পির নির্বাচনী অ‌ফিস উদ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে উপ‌জেলার বা‌লিপাড়া ইউ‌নিয়‌নের চ‌ন্ডিপুর বাজা‌রে জাতীয় ম‌হিলা পা‌র্টি জে‌পির জাতীয় সংসদ নির্বাচন প‌রিচালনার অ‌ফিস উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠা‌নে জাতীয় ম‌হিলা পা‌র্টি জে‌পির বা‌লিপাড়া ইউনিয়‌নের নারী নেত্রী আমেনা বেগ‌মের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেন বা‌লিপাড়া ইউনিয়‌ন জে‌পির সভাপ‌তি ক‌বির হো‌সেন গাজী, যুব সংহ‌তির সহ-সভাপ‌তি আল আ‌মিন হো‌সেন, নারী নেত্রী তাজ‌রিয়ান আখতার, ইসরাত জাহান, শা‌হিনুর বেগম, রানী বেগম, ম‌র্জিনা বেগম, প‌পি আক্তার, পারুল বেগম প্রমুখ।
 
এ সময় বক্তারা  ঐক্যবদ্ধ ভা‌বে এলাকার উন্নয়ন ও শা‌ন্তি শৃঙ্খলা বজায় রাখ‌তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে জাতীয় পা‌র্টি জে‌পি চেয়ারম্যান ও পা‌নি সম্পদমন্ত্রী আ‌নোয়ার হো‌সেন মঞ্জুর সাই‌কেল মার্কায় সকল‌কে ভোট প্রদানের আহ্বান জানান। প‌রে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও আনোয়ার হো‌সেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা ক‌রে বি‌শেষ দোয়া মোনাজাত প‌রিচালনা করা হয়।
 
ইত্তেফাক/ইউবি