মুক্তাগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী একটি মাদ্রসার দুইজন ছাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। 
 
আজ সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার তারাকান্দি চড়াঘাটি বাঘমারা সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার দাওগাঁওয়ের ফারুক এবং অজ্ঞাত আরেকজন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আলী আহমদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে