ইসরাইলী সৈন্যের ওপর হামলা চালানো ফিলিস্তিনীকে হত্যা

পশ্চিমতীরের হেবরন শহরের কাছে ইসরাইলী সৈন্যের ওপর হামলা চালানো ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
সোমবার ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনী ইসরাইলী সেনাকে লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ইসরাইলী সেনা সামান্য আহতও হয়। ওই সেনা এবং ঘটনাস্থলে থাকা বাহিনীর অপর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সে প্রাণ হারায়।

হামলাকারী ফিলিস্তিনী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। কিন্তু তার পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি।

পশ্চিমতীরে চলতি মাসে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।
 
ইত্তেফাক/টিএস