সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২অক্টোবর সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী বিষ পান করে। সে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ কান্দি গ্রামের আবু তাহের ড্রাইভারের স্ত্রী রাইমা বেগম (২৫)।
বিষপানের পর তাকে নিকট আত্মীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যপারে জৈন্তাপুর মডেল থানার প্রধান কর্মকর্তা (ওসি) খান মোঃ ময়নূল জাকির বলেন বিষপানে মৃত্যুর সংবাদ পেয়েছি।
এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/নূহু