আজ সোমবার সন্ধ্যা ৭টায় ফরিদপুর র্যাব-০৮ অর্ধডজন মাদক মামলার আসামিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। সে উপজেলার মেছরদিয়া গ্রামের মো. হাবিব মিয়ার ছেলে মো. আজাদ মিয়া (১৯)।
ফরিদপুর র্যাব-৮ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে মধুখালী উপজেলার মেছরদিয়া এলাকায় অভিযান দিয়ে মো. আজাদ মিয়াকে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়।
উল্লেখ্য, আটক আজাদ মিয়া একজন পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী। তার বিরুদ্ধে মধুখালী থানায় প্রায় অর্ধডজন মাদক মামলা রয়েছে। আনুমানিক ৩/৪ মাস পূর্বে ফেনসিডিলসহ র্যাব তাকে আটক করে। সে সময় তাকে আদালতের মাধ্যমে হাজতে দেওয়া হয়। জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। তাকে উদ্ধারকৃত ফেনসিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে মধুখালী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/নূহু