টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক সিবিএন অর্থাৎ ক্যানাডিয়ান বাংলাদেশি নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় টরন্টোর ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে জাকজমকপূর্ণ পরিবেশে পালিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে কমিউনিটি নির্মাণে পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই উপলক্ষে ‘রোল অফ মিডিয়া ইন আওয়ার কমিউনিটি’ শীর্ষক আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন অন্টারিও পার্লামেন্টের সাংসদ ডলি বেগম, সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার তোফাজ্জল হক, কাউন্সিলার প্রার্থী ডায়ান ডাইসন, কাউন্সিলার প্রার্থী মহসীন ভূইয়া, নিউ ইয়র্কএর পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, দৈনিক ইত্তেফাকের কানাডা প্রতিনিধি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, দেশ-বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টু, বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, বেঙ্গলী টাইমসের আব্দুল হালিম মিয়া, দেশের আলোর বার্তা সম্পাদক রুহুল চৌধুরী, ডাক্তার শাফি ভুঁইয়া, আবু জুবায়ের দারা, রেজুয়ার রহমান, হাসিনা আক্তার জানু, আবুল বাশার, দেলারা নাহার বাবু, প্রকৌশলী নওশের আলী, ফায়েজুল করিম, সামি খান, সৈকত রুশদি, রেজা অনিরুদ্ধ, সুব্রত কুমার দাস, আখলাক হোসেন, রিজওয়ান রহমান, জাকির খান, গাজী বেলায়েত হোসেন, ইমাম উদ্দিন, সুজিত কুসুম পাল, অনুপ সেনগুপ্ত, আকবর হোসেন, ব্যারিস্টার আরিফ হোসেইন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, ব্যারিস্টার জয়ন্ত কে সিনহা, মাসুম চৌধুরী, মোঃ হামিদ, আশিক ভুঁইয়াসহ আরো অনেকে।
উল্লেখ্য, মাত্র এক বছরে িসিবএন বাঙালি কমিউনিটির এবং কানাডার তরতাজা খবর পরিবেশন করে খুব দ্রুত নিজস্বতা অর্জন করে সকলের দৃষ্টি কেড়েছে। প্রমাণ করছে কাটিং-পেস্টিং ছাড়াও প্রবাসে ভালো কাগজ করা সম্ভব। সিবিএন প্রিন্ট ভার্সন ছাড়াও অনলাইন ভার্সনও প্রশংসা কুড়াচ্ছে। অপর দিকে সিবিএনের সাপ্তাহিক ফেইসবুক লাইফ ‘কানাডায় গণ মাধ্যম’ও জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘ তিন ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে বক্তারা এই বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সম্পাদকের হাতে সন্মাননা তুলে দেন টাঙ্গাইল সংবাদের সম্পাদক রবিন ইসলাম। সিবিএনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড এক শুভেচ্ছা বাণী প্রদান করেন।
ইত্তেফাক/নূহু