পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে আটক ৫

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ও র‌্যাব মাদক দ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ ৫জনকে আটক করেছে। ওসি ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
 
তারা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের উজ্জল হোসেন (৩২), হানাইল বম্বু গ্রামের হুমায়ুন কবির (৪১), রংপুর সদরের ভগী মোহাম্মদপুরের মাহাবুবুর রহমান তানসেন (৩৮), হাকিমপুর উপজেলার আলীহাট গ্রামের মাহফুজার রহমান (৬০) এবং শিবগঞ্জ উপজেলার আলীয়ারহাট গ্রামের মোসলেম উদ্দিন (২৮)।
 
ইত্তেফাক/আরকেজি