পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত নৈশপ্রহরী রিয়াদ (৪৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রিয়াদ ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈশপ্রহরী রিয়াদ শুকবার রাতে বনগ্রাম বাজারে ডিউটিরত ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, ঘটনা সম্পর্কে আমাদের কিছু জানা নেই। তদন্ত করে পরে জানানো যাবে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ‘এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।’
ইত্তেফাক/বিএএফ