ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ১৪ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ শিশু, ৩ নারী ও ৮ জন পুরুষ রয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে একটি তল্লাশি অভিযান চালিয়ে বেনাপোল থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশি করে শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জনের বাড়ি পিরোজপুর ও ১১ জনের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই