পরমাণু অস্ত্র উৎপাদন জোরদারের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

 
রাশিয়া ও চীনকে চাপে রাখতে পরমাণু অস্ত্র উৎপাদন বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন,  তিনি এখনও মনে করেন রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে।
 
ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স (আইএনএফ) চুক্তি অনুযায়ী, স্থল থেকে উৎক্ষেপিত মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র ও ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
 
কিন্তু ট্রাম্পের দাবি, ওই চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র রাশিয়াকে এমন অস্ত্র ব্যবহার করতে দিবে না, যার অনুমতি তাদের নেই।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ