জকিগঞ্জে বিদেশ ফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বলরাম চক থেকে বিদেশ ফেরত আব্দুস শুক্কুর (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, রাত ১১টার দিকে বাড়ির পেছনের পুকুর পাড়ের শেওড়া গাছে গলায় গামছা বাঁধা অবস্থায় শুক্কুর দেখতে পান তার স্বজনেরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের এক স্বজন জানিয়েছেন, আব্দুস শুক্কুরের গলায় গামছা পেচানো থাকলেও পা মাটিতে লাগানো ছিল। 
 
দীর্ঘ ৩৪ বছর সৌদিআরব এবং কুয়েতে প্রবাস জীবন শেষে গত বছর দেশে ফিরেন শুক্কুর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
 
ইত্তেফাক/ইউবি