সাভারে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ, কাঠমিস্ত্রী গ্রেপ্তার

সাভারে বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক কাঠমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সাভার সদর ইউনিয়নের মিটন গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। 
 
গ্রেপ্তারকৃতের নাম মফিজুল ইসলাম (৪৭)। সে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। মফিজুল স্থানীয় একটি বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রীর কাজ করে বলে জানিয়েছে পুলিশ। 
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বাকপ্রতিবন্ধী ওই নারী টয়লেটে যাওয়ার জন্য নিজ ঘর থেকে বাহিরে যায়। এ সময় সেখানে আগে থেকেই অবস্থানকরা কাঠমিস্ত্রী মফিজুল ওই নারীকে পার্শ্ববর্তী রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানা জানি হলে বাড়ির মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
এ ঘটনায় ধর্ষক মফিজুল ইসলামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই