পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে আসমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের বসন্তজোত হাগুড়াজোত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা খাতুন বসন্তজোত হাগুড়াজোত গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
শালবাহানহাট ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, আসমা খাতুন দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নিজ রান্নাঘরে রান্নার করার এক পর্যায়ে আগুন জ্বালানোর সময় তার শাড়িতে আগুন লেগে মুহূর্তেই তিনি অগ্নিদগ্ধ হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া পর বুধবার সকালে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কথা ছিল। সকালে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ওই বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ