নওগাঁর ধামইরহাটে বুধবার সন্ধ্যায় ৩০ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ পৌরসভার কাউন্সিলর ওহেদুল ইসলাম বকুলকে (৪৫) আটক করেছে পুলিশ। বকুল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওহেদুল ইসলাম বকুলের মালিকানাধীন নিমতলীর মোড়ের গুলশান সুপার মার্কেটের দোতলায় অভিযান চালায়।
অভিযানে পৌর কাউন্সিলরের নিজস্ব কার্যালয় থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধারসহ বকুলকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।
ইত্তেফাক/আরকেজি