ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ময়লার স্তূপের পাশ থেকে কিছু লাশের টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের টুকরোগুলো দেখে বোঝার উপায় নেই এগুলো নারী না পুরুষের। গ্রথমে মাংসের টুকরোগুলো দেখে বুঝতে অসুবিধা হয়েছিল এগুলো মানুষের লাশের টুকরো কি না। লাশের হাতের কিছু আঙুল ছাড়া চোখ, কান, নাক, মুখ, বুক, পিঠ কিছুই নেই। খালি হাতের আঙুল দেখেই পথচারীরা বুঝতে পেরেছেন এটা মানুষের লাশ।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের টুকরোগুলো উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জসিম উদ্দীন বলেন, কয়েকদফায় লাশটির উপর দিয়ে গাড়ি যাওয়ার কারনে লাশটির এই অবস্থা হয়েছে। লাশ দেখে কিছুই বোঝা যায়নি। ভোর রাতে ঘটনাটি ঘটতে পারে। কিভাবে মারা গেছে বোঝায় উপায় নেই। সড়কের মাঝে লাশের অংশ ছড়ানো অবস্থায় ছিলো। পোস্টমর্টেমের জন্য লাশের টুকরোগুলো মর্গে পাঠিয়ে দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু