নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনীত প্রমানিত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গত ২৪ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ই-মেইল ও ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বৃহস্পতিবার প্রেরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) ১৩খ (১) ধারা অনুসারে এ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে উল্লেখ করেন। আবুল কালাম আজাদ সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার মুঠোফোনে ইত্তেফাকের এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন বলে ইত্তেফাককে নিশ্চিত করে জানান- রাজনৈতিক প্রতিহিংসার কারনে তিনি এর আগেও এমন পরিস্থিতির স্বীকার হয়েছেন। তিনি এ ব্যাপারে পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনা করে আইনী পদক্ষেপ গ্রহন করবেন।
ইত্তেফাক/নূহু