মেহেরপুর জেলখানায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

মেহেরপুর জেলখানায় রুস্তম আলী নামের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
 
রুস্তম আলী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তোয়াজ আলীর ছেলে।
 
জানা গেছে, গত বুধবার ‘সন্ধ্যায় জেলখানার অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহাড়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রুস্তম আলী দীর্ঘ দিন যাবত এযমা ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। ডাকতি, ছিনতাই ও খুনসহ ১৭টি মামলায় আসামি রুস্তম আলীর বিরুদ্ধে ৭টি মামলায় ৭১ বছরের সাজা দিয়েছেন আদালত। ৮ টি মামলায়  তিনি বেকসুর খালাশ পেয়েছেন। অপর ২টি মামলা বিচারাধীন রয়েছে।
 
২০০৩ সালের ১৩ মার্চ থেকে রুস্তম আলী কারাগারে আটক আছে। রুস্তম আলীর স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ