চট্টগ্রামের রাউজানে কিশোর পাল (৩৭) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোর পাল উপজেলার চিকদাইর ইউনিয়নের চিকদাইর গ্রামের বাসিন্দা নির্মল পালের ছেলে।
রাউজান থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম বলেন, কিশোর চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ