ধামইরহাটে সদ্য বিদায়ী ইউএনওকে সম্মাননা

নওগাঁর ধামইরহাট উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী আফিসার ও লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়াকে ক্রেস্ট প্রদান করেছে শিল্প ও সাহিত্যের কাগজ পালকি। 
 
ধামইরহাট উপজেলায় আবৃত্তি পরিষদ গঠন, ক্ষুদে শিল্পী নির্বাচনসহ শিল্প সাহিত্যে বিশেষ অবদান রাখায় সম্প্রতি শিল্প ও সাহিত্যের কাগজ পালকির সম্পাদক অরন্দিম মাহমুদ বিদায়ী অতিথিকে এ সম্মাননা প্রদান করেন। এ সময় উপজেলা আবৃত্তি পরিষদের আহ্বায়ক জাবিদ হোসেন মৃদু, সাহিত্যানুরাগী ব্যক্তিত্ব ও প্রেসক্লাব সভাপতি এম এ মালেক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেখাবো আলোর পথ’ এর সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/এমআই