জর্ডানে আকস্মিক বন্যায় ভেসে গেল বাস, নিহত ১৮

জর্ডানে আকস্মিক বন্যা্র কবলে পড়ে গতকাল (বৃহস্পতিবার) ভেসে গেছে একটি বাস। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। জর্ডানের একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা  ভ্রমণের উদ্দেশ্য পাড়ি দিয়েছিল। পথিমধ্যে 'ডেড সি'র কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তারা।  খবর আল-জাজিরার।       
 
জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগের বয়স ১৪ বছরের কম। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বলা হয়।  
 
সংবাদ সংস্থা 'পেত্রা' জানায়, স্কুল বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক ছিলো। ভয়াবহ এ দুর্ঘটনায় ইতিমধ্যে জর্ডানের রাজা  আব্দুল্লাহ বাহরাইন সফর বাতিল করেছে। শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরায়েল। 
 
ইত্তেফাক/এসআর