রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে রাশেদা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার মুরগির ফার্মের বোর্ডে সুইচ বন্ধ করতে গেলে এ ঘটনা ঘটে। রাশেদা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের দ্বিতীয় কন্যা।
ওই গ্রামের আশাদুল ইসলাম জানান, রাশেদার বড় বোন বিউটি এলাকার হাজি তবারকের মুরগির ফার্মে কাজ করতো। শুক্রবার বোনের সঙ্গে ওই ফার্মে যায় রাশেদা। সেখানে বিদ্যুৎ বোডে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ হিল কাফি বিষয়টি নিশ্চিত করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।
ইত্তেফাক/ইউবি