ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে তার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়ায় শের-ই বাংলা রিচার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাতুরিয়ায় শের-ই বাংলা রিচার্স ইন্সটিটিউট ও ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল।
এ সময় বক্তারা বলেন, আজ এমন এক মহান ব্যক্তির জন্মদিন যে ব্যক্তি এই বাংলাদেশ তথা পুরো ভারত মহাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষকদের জীবনযাত্রার মান, পড়ালেখার সুযোগ সৃষ্টিতে তার অনন্য অবদান রয়েছে।
ইত্তেফাক/বিএএফ