রাজশাহীতে পরকীয়ার অভিযোগে স্ত্রীর হাত কাটলো স্বামী

রাজশাহী মহানগরীতে পরকীয়ার জের ধরে স্ত্রীর হাত কর্তন করেছে তার স্বামী। ওই গৃহবধূর নাম মিম (২২)। তিনি শেরপুর জেলার শ্রীহরদি থানার জুলফিকার আলী জুয়েলের স্ত্রী। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত গৃহবধূ মিমের স্বামী জুয়েল মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
 
বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যপন দাস জানান, স্ত্রী মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার স্বামী জুলফিকার আলী জুয়েল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার শ্বশুরবাড়িতে বটি দিয়ে ডান হাত কব্জি পর্যন্ত কেটে ফেলে। হাতটি পুরোই কেটে ফেলা হয়েছে। এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তবে আসামী জুয়েল নিজেই বোয়ালিয়া মডেল থানায় এসে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু