ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু।
জেলা চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মোদ্দাচ্ছের হোসেন, চেম্বারের সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, চেম্বারের পরিচালক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ