খাগড়াছড়ির রামগড় পৌরসভার পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াছিন (৪০) ফের গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে রামগড় শহরের কৃষি ব্যাংক সংলগ্ন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ইয়াছিন ভারত সীমান্তবর্তী মহামুনি এলাকার মহামুনির আবু তাহেরের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কৃষি ব্যাংক সংলগ্ন থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে পুলিশ ১৫ পিস ইয়াবা উদ্ধার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, ইয়াছিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এ পর্যন্ত বহুবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল খাটেছে। জামিনে বের হয়ে এসে পুনরায় সে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, ভারতীয় মদ ইত্যাদি মাদক ব্যবসায় লিপ্ত হয়। থানায় প্রায় ১৭ টি মামলা রয়েছে। যার অধিকাংশই মাদক দ্রব্য সংক্রান্ত। শুক্রবার তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ