টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে পানের বরজ থেকে শুক্রবার ভোরে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য ৩ কোটি টাকা।
 
জানা যায়, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির কোম্পানি কমান্ডার মো. লাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল নিয়ে আচারবনিয়া গ্রামের একটি পানের বরজে অভিযান চালান। পরে সেখান থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। আনুমানিক মূল্য ৩ কোটি।
 
ইত্তেফাক/আরকেজি