বর্ণাঢ্য অনুষ্ঠানে অভিষিক্ত হলেন নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের (জেবিবিএ) নতুন কমিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে নতুন কমিটি শপথ নেয়। বিপুলসংখ্যক ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য (২০১৮- ২০২০) নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবুল ফজল দিদারুল ইসলাম (তিতাস সুপার মার্কেট ও রেস্টুরেন্ট) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কামরুজ্জামান কামরুল (খাবার বাড়ি)।
জেবিবিএ’র নবনির্বাচিত সহ-সভাপতি মোশারফ হোসেন ও পরিচালক রুহুল আমিন সরকারের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সদস্য ও পরিচালক মোহাম্মদ এম রহমান। এ অনুষ্ঠানের শুরুতে জেবিবিএ’র প্রেক্ষাপট তুলে ধরেন নির্বাচন কমিশনার ও পরিচালক কাজী মন্টু।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনসুর এ চৌধুরী (হাটবাজার), ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন (রুপালী ট্র্যাভেলস) ও মোহাম্মদ এ নমী (পিরাণ ফ্যাশন), যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম (মাদানি ডিস্ট্রিবিউটর) ও বিপ্লব সাহা (আপনাবাজার হালাল মিট), কোষাধ্যক্ষ সেলিম হারুণ (কর্ণফুলী ট্র্যাভেল), সাংগঠনিক সম্পাদক সাকিল মিয়া (গ্রাফিক্স ওয়ার্ল্ড), সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রাশেদ আহমেদ (ইমপ্রেস টেলিফিল্ম ইউএসএ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন (ডিজাইন স্টুডিও অ্যান্ড প্রিন্টিং), দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা (এনওয়াই ডেলি অ্যান্ড গ্রোসারি), নির্বাহী সদস্য কামরুজ্জামান বাচ্চু (জননী ট্র্যাভেল), সুবল দেবনাথ (দেবনাথ ট্যাক্স সার্ভিস), শাহজাদা ইলিয়াস (প্রিন্স কাবার অ্যান্ড রেস্টুরেন্ট), নাজিরুল ইসলাম নাজু (মিনাবাজার), শাহ চিশতী (শাহ ইলেক্ট্রনিক্স), সনাতন শীল (সোনার বাংলা হেয়ার কাটিং) এবং মাসুদ রানা তপন (সানমান গ্লোবাল এক্সপ্রেস)।
IMG0
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুলফজল দিদারুল ইসলাম। এ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন জ্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক সিনেটে ডেমোক্রেটিক প্রার্থী জেসিকা রামোস, সংগঠনের পরিচালক ফাহাদ সোলায়মান, রুহুল আমিন সরকার ও জে মোল্লা সানী, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. চৌধরী সরোয়ারুল হাসান, ডা. ইভান খান, কেশব সরকার, সিরাজুল হক কামাল, বাবু খান, এম কে রহমান মাহমুদ, সরোয়ার চৌধুরী ও সামিউর রহমান।
অভিষিক্ত কর্মকর্তারা তাদের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তা, পরিচালনা ও উপদেষ্টা পর্ষদকে সার্টিফিকেট প্রদান করা হয়। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশেদ আহমেদ ও ফাহাদ সোলায়মান। নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা, রোজী, শাহ মাহবুব, ক্লোজআপ-ওয়ান তারকা শশী ও সিমরান।