যশোর থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার ভোরে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ইত্তেফাক/এএম