১২ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ১২ দিন বন্ধ থাকার পর আমদানি- রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 
 
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে বেশ কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে এই বন্ধের সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 
 
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরে লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নেবেন না বলে জানান ভারতের ব্যবসায়ীরা। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আজ শনিবার সকাল থেকে আবারো পণ্য রফতানি শুরু হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি