‘একমাত্র জননেত্রী শেখ হাসিনাই পারবে এ দেশকে উন্নতির শিখরে নিয়ে উন্নত দেশে পরিণত করতে। তাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষে আমরা সবাই কাজ করে যাচ্ছি।’
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সীতাকুণ্ডু প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান অতিথি সীতাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন।
তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বিগত দিনে এলাকার উন্নয়নের সর্বাত্নক চেষ্টা করেছি। এখন এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছি। কিন্তু মনোনয়নই শেষ কথা নয়, আমি দলের প্রয়োজনে সবসময় কাজ করে যাব। আমার লক্ষ্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনা। এ লক্ষে শনিবার সকালে সলিমপুর কালুশাহনগরে মাজার জিয়ারত করে নৌকার পক্ষে প্রচারণা শুরু করব। এতে বিগত দিনের মত শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরব।
প্রেসক্লাব সভাপতি এম.সেকান্দর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বাড়বকু্ল ইউপি চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সদস্য ইসমাইল হোসেন, মো. আসলাম হাবীব, সাইদুর রহমান মারুফ প্রমুখ।
ইত্তেফাক/এএমa