লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালের মায়ের ইন্তেকাল

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্সের কো-চেয়ারম্যান ও মুখপাত্র লায়ন এম এ আউয়ালের মা মনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী...রাজেউন)। শনিবার সকাল ৯টার সময় ঢাকার শেওড়াপাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
শনিবার বাদ যোহর শেওরাপাড়া হাজী আশ্রাফ আলি হাই স্কুলমাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। 
 
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিঞা মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান এমপি, সাধারণ সম্পাদক এম আর মাসুদ, জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবে সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম প্রমুখ।  
 
ইত্তেফাক/নূহু