মোহনগঞ্জে মাদকসেবীর আত্মহত্যা

নেত্রকোনার মোহনগঞ্জে আজ শনিবার সকালে সালেক মিয়া (৪০) নামের এক মাদকসেবী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে সহিলদেও ইউনিয়নের কমলপুর দক্ষিনপাড়া গ্রামের নন্দু মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, সালেক ঘরের দরোজা জানালা ভিতর থেকে বন্ধ করে মেয়ের ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে ডাকাডাকি দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।
 
মোহনগঞ্জ থানার ওসি মোঃ শওকত আলী জানান, তার নামে থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু