ভোলায় মেছো বাঘ উদ্ধার

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি বসত বাড়ি থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার সকালে বাপ্তার একটি বাড়ি থেকে এই মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বন বিভাগ।

জানা গেছে, ওই এলাকার এক খামারি বন বিভাগে ফোন দিয়ে জানান মুরগীর খাঁচায় একটি বাঘ আটকা পড়েছে। পরে বন বিভাগ ভোলার রেঞ্জার মো. কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন।

আরও পড়ুন: মাদারীপুরে হাসপাতালে কলেরা স্যালাইন নেই, বাইরে থেকে কিনছেন রোগীরা
 
কামরুল ইসলাম জানান, আটক মেছো বাঘের বাচ্চাটি শুক্রবার ভোলার চর-কুকরী মুকরীর সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে।

ইত্তেফাক/অনি