মাদারীপুরে হাসপাতালে কলেরা স্যালাইন নেই, বাইরে থেকে কিনছেন রোগীরা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৫:৪৮

মাদারীপুর জেলা সদরসহ আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দিন দিন এর বিস্তার ঘটে চলেছে। গত তিন দিনে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ৮০ জন রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এদিকে অভিযোগ উঠেছে, সদর হাসপাতালে আইভি স্যালাইন ও আইভি ইনজেকশন নেই। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দশ দিনে মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ জন রোগী ভর্তি করা হয়েছে। গড়ে প্রতিদিন ২৪/২৫ জন ডায়রিয়া রোগী সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, সময় মত চিকিৎসা দেওয়ার ফলে কোনো রোগী মারা যায়নি। স্থানীয়ভাবে (সরকারি) কলেরা স্যালাইন কেনা যায় না। হাসপাতালে থাকে সরবরাহ করা হয়। পানিবাহিত ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বেশি। 

আরও পড়ুন: ৯০ শতাংশ স্কুলের পাশে সিগারেট বিক্রি

বর্তমানে সদর হাসপাতালে আইভি স্যালাইন ও আইভি ইনজেকশন সরবরাহ নেই। ফলে প্রয়োজনে (জরুরি ভাবে) রোগীদের বাহির থেকে তা কিনতে হচ্ছে। 

ইত্তেফাক/অনি